×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২৩
  • ২১ বার পঠিত

বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

মাতারবাড়ীকে এনার্জি হাব করার পরিকল্পনা

সাক্ষাৎকালে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এসকে গ্রুপ। বৈঠকে প্রতিনিধিদলটি এ বিষয়ে প্রধানমন্ত্রীর সামনে একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরে।

প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে জানায়, দক্ষিণ কোরিয়ার উলসানের মতো মাতারবাড়ীও একটি বড় এনার্জি হাব হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী তাঁদের উপস্থাপনা শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

উপস্থিত ব্যক্তিবর্গ

দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে বাংলাদেশের বিনিয়োগের সুযোগগুলো কাজে লাগাতে আন্তরিক আগ্রহের কথা জানায়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। প্রতিনিধিদলের পক্ষে ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat