সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
জম্মু ও কাশ্মীরের আরএস পুরা সেক্টরের অন্তগর্ত আরনিয়া সাব- সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন এক পাকিস্তানি নাগরিক।
অনুপ্রবেশের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সাই কালান এলাকার হরপীর সেতুর কাছে তাঁকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে প্রথমে পাকড়াও করেন স্থানীয় বাসিন্দারা।
পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতের নাম আওয়াইস রাজা(২০)। পুলিশ সূত্রে প্রকাশ, আওয়াইসের বাবার নাম ইমদাদ হুসেন। তিনি পাকিস্তানের লায়াহ জেলার বাসিন্দা।
তদন্তকারীরা জানিয়েছেন, জেরায় বার বার বয়ান বদলাচ্ছেন আওয়াইস। কখনও তিনি দাবি করেছেন যে, তিনি পথ হারিয়ে ফেলেছিলেন। আবার কখনও বলছেন, ভুলবশত সীমান্ত পেরিয়ে এপারে চলে এসেছেন তিনি। এই কারণে তদন্তকারীদের সন্দেহ আরও দানা বেঁধেছে। ওই যুবক সত্যিই ভূল করে সীমান্ত পেরিয়েছেন।
নাকি নিরাপত্তারক্ষীদের নজরদারি যাচাই করতে বা কোনও বড়সড় অনুপ্রবেশ ও পাচারচক্রের অংশ হিসেবে ঢুকছেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এ জাতীয় আরো খবর..