×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২৩
  • ২২ বার পঠিত
এইচ. এম. সাইমুন, রিপোর্টার:


আজ ২৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার ফেনী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স, ফেনীর ড্রিল শেডে ফেনী জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা মহোদয়ের যোগদান উপলক্ষে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।


বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মহোদয়। সভাটি সঞ্চালনা করেন জনাব সৈয়দ মুমিদ রায়হান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল), ফেনী।


সভায় শুরুতে জনাব মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তিনি নবাগত পুলিশ সুপার মহোদয়ের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।


সভায় নবাগত পুলিশ সুপার মহোদয় ফেনী জেলা পুলিশের সার্বিক কার্যক্রম, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং জনগণের দোরগোড়ায় কাঙ্ক্ষিত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।


তিনি তাঁর বক্তব্যে পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাধারণ মানুষের প্রতি মানবিক, সংবেদনশীল ও জনবান্ধব আচরণ নিশ্চিত করার মাধ্যমে ফেনী জেলা পুলিশের ভাবমূর্তি আরও সুদৃঢ় করার আহ্বান জানান।


এ সময় তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও কল্যাণসংশ্লিষ্ট বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন। পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও দলগত প্রচেষ্টার মাধ্যমে একটি দক্ষ, জনবান্ধব ও পেশাদার পুলিশ ইউনিট হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


সভায় উপস্থিত পুলিশ সদস্যগণ নবাগত পুলিশ সুপার মহোদয়কে ফেনী জেলায় স্বাগত জানান এবং তাঁর গতিশীল নেতৃত্বে জেলা পুলিশের কার্যক্রম আরও জনমুখী, গতিশীল ও সেবাধর্মী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


পরিশেষে, নবাগত পুলিশ সুপার মহোদয় সকল পুলিশ সদস্যকে পেশাগত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।


এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মু. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফেনী; জনাব নিশাত তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ফেনীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat