×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২৩
  • ৬৮ বার পঠিত
হোসাইন পরাগ, মদন (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার মদনে পৌর টোল আদায় করা  নিয়ে মারামারিতে  আব্দুল বারেক নামে এক জুলাই যোদ্ধা নিহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার চকপাড়া মড়ল বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক উপজেলার চানগাঁও ইউনিয়নের চানগাঁও (চকপাড়া) গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। তিনি ২৪-এর জুলাই আন্দোলনে ‘খ’ ক্যাটাগরির আহত জুলাই যোদ্ধা ছিলেন।

অভিযুক্ত টোল আদায়কারী উপজেলার বাড়িভাদেরা গ্রামের আব্দুল রশিদের ছেলে আতিকুল ইসলাম (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ হতে মদনে আগত সিএনজি চালক রায়হান ও টোল আদায়কারী আতিকুলের মধ্যে টোলের টাকা দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হলে সিএনজি যাত্রী আব্দুল বারেক তাদের ফেরাতে গিয়ে পড়ে গিয়ে আহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও সিএনজি চালক রায়হান বলেন, “টোলের টাকা দেওয়ার সময় আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময়  তিনি ফেরাতে গিয়ে পড়ে গিয়ে আহত হন। পরে আমি হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান।”

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে হেফাজতে নেওয়া হয়েছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat