সাইফ হাসান লিমন
ফেনী প্রতিনিধি
ফেনী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে ৯ নম্বর ওয়ার্ড যুবদল নেতা ইয়াসিনের নেতৃত্বে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে কর্মসূচিকে মুখরিত করে তোলেন। র্যালিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তাঁরা দলের প্রতি নিজেদের ভালোবাসা, ত্যাগ ও সাংগঠনিক অঙ্গীকারের বহিঃপ্রকাশ ঘটান।
এ সময় যুবদল নেতা ইয়াসিন বলেন, “বিএনপি আমার আবেগ, বিএনপি আমার ভালোবাসা। এই দল আমার হৃদয়ের সঙ্গে মিশে আছে। বিএনপির আদর্শ ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রয়োজনে এই দলের জন্য জীবন দিতেও প্রস্তুত আছি।”
তিনি আরও বলেন, দলের যেকোনো আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থেকে নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করে যাবেন।
এ জাতীয় আরো খবর..