×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৫
  • ৩৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন সাংবাদিক ও মেম্বার পদপ্রার্থী মোঃ কবির হোসেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি সেন্টার বাজার, স্বরাজগঞ্জ বাজার ও মাছঘাট এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সাধারণ মানুষের সুখ-দুঃখ, এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। পাশাপাশি এলাকার উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন।

গণসংযোগকালে সাধারণ মানুষের আন্তরিকতা, ভালোবাসা ও উৎসাহ তাঁকে অনুপ্রাণিত করেছে বলে জানান মোঃ কবির হোসেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতাই জনসেবার পথে তাঁর সবচেয়ে বড় শক্তি। এলাকার মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি এগিয়ে যেতে চান।

এ সময় তিনি বড়মানিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat