×
সদ্য প্রাপ্ত:
আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন
  • প্রকাশিত : ২০২৬-১১-০২
  • ৪০ বার পঠিত
কালিয়াকৈর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর পোশাক শ্রমিকদের অতর্কিত ও বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ মান্নান এবং সম্মানিত সদস্য দৈনিক সোনালীকষ্ঠের  উপজেলা প্রতিনিধি শাহিদুল ইসলামসহ বেশ কয়েকজন সংবাদকর্মী গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছালে সংবাদকর্মীদের ওপর এই নৃশংস হামলা চালানো হয়। আহত সাংবাদিকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

গণমাধ্যমের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাব। 


এক বিবৃতিতে উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল মিয়া বলেন, "পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সহযোদ্ধা সাংবাদিক ভাইদের ওপর এই অতর্কিত হামলা অত্যন্ত নিন্দনীয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"

বিবৃতিতে আহত সাংবাদিকদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় এবং তাদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্বাস্থ্য কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat