×
সদ্য প্রাপ্ত:
আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন
  • প্রকাশিত : ২০২৬-১১-০২
  • ২২ বার পঠিত
মোঃ নোমান খান (ভোলা প্রতিনিধি):

শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে একতাবন্ধন সোসাইটি। সংগঠনটির পক্ষ থেকে পঞ্চম শ্রেণির দুইজন শিক্ষার্থীর মাঝে বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য গাইড বই উপহার দেওয়া হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগানোর চেষ্টা করছে সংগঠনটি।

একতাবন্ধন সোসাইটির সংশ্লিষ্টরা জানান, একটি শিক্ষিত, মানবিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা সবার নৈতিক দায়িত্ব।

সংগঠনটি আরও জানায়, তাদের এই ক্ষুদ্র উদ্যোগ শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে তারা আশাবাদী। ভবিষ্যতেও সাধ্য অনুযায়ী শিক্ষার্থীদের পাশে থেকে এ ধরনের মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় সংগঠনের একজন প্রবাসী শুভাকাঙ্ক্ষীকে, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। তাঁর আন্তরিক সহযোগিতায় কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

একতাবন্ধন সোসাইটির পক্ষ থেকে সমাজের বিত্তবান, প্রবাসী ও মানবিক ব্যক্তিদের শিক্ষার প্রসারে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। তাদের প্রত্যাশা, সবার সম্মিলিত সহযোগিতায় গড়ে উঠবে একটি শিক্ষিত, মানবিক ও সুন্দর সমাজ।

একতাবন্ধন সোসাইটির প্রত্যয়—শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, এগিয়ে যাক আগামী প্রজন্ম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat