×
সদ্য প্রাপ্ত:
তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • প্রকাশিত : ২০২৬-১১-০২
  • ৪৮ বার পঠিত
হাবিবুল ইসলাম, আটপাড়া উপজেলা  প্রতিনিধি :

আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও যুবকদের মাঝে অনুদানের চেক বিতরণ: 
নেত্রকোণার আটপাড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও যুবকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিপাদ্য ছিল— ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন দৃষ্টি, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম, জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুল হক চন্দন, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হক, আটপাড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম সোহেল ও সহ-সভাপতি আমির খসরু স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুবকদের জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করতে হবে।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং যুবকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, যুব সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat