×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-১৪
  • ১৯৭ বার পঠিত
গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 
নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বাদশা (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। সৌদি প্রবাসীকে মারধর করে দুই লাখ টাকা চাঁদাবাজীর অভিযোগে দায়েরকৃত মামলায় সোমবার রাতে উপজেলার আবাদপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার বাদশা উপজেলার কালীগ্রাম কয়াপাড়া গ্রামের দিলবর রহমানের ছেলে।

‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,উপজেলার বিশঘড়িয়া গ্রামের মোজাহার আলীর ছেলে সৌদি প্রবাসী আলমগীর হোসেন (৩৫) কে মারধর করে দুই লাখ টাকা চাঁদাবাজীর অভিযোগে গত শনিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন আলমগীর হোসেনের বাবা মোজাহার আলী। দায়েরকৃত মামলায় বাদশাসহ এজাহারনামীয় ৫জন এবং আরো ৩/৪জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। সোমবার রাতে উপজেলার আবাদপুকুর এলাকায় অভিযান চালিয়ে বাদশা কে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat