×
সদ্য প্রাপ্ত:
আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন
  • প্রকাশিত : ২০২৬-১১-০২
  • ২২ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভয়ংকর দুর্ঘটনা ভারতের রাজস্থানে। ঝুনঝুনু জেলায় রাস্তা নির্মাণের সময় তড়িদাহত হয়ে অন্তত ৮ জন নির্মাণ কর্মীর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আরও ৩ জনের গুরুতর আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে প্রকাশ, রাস্তা তৈরি হচ্ছিল সড়ক নির্মাণকারী যন্ত্রের সাহায্যে। কিন্তু আচমকাই যন্ত্রটি মাথা ১১, ০০০ ভোল্টের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ওই শ্রমিকরা।

ঘটনাটি ঘটেছে কদম কুন্ডের কাছে ছাপোলি গ্রামে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে একটি সড়ক নির্মাণের কাজ চলছিল সেখানে। কিন্তু আচমকাই এমন এক ঘটনা ঘটে যাওয়ায় এলাকার মানুষ শোক স্তব্ধ হয়ে পড়ে।

জেলার কালেক্টর অরুণ গর্গ জানিয়েছেন, আহতরা চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা আশংকাজনক। তিনি জানান, " আমরা টেলিফোনে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলের দিকে রওনা হয়েছিলাম।

প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দারা রাস্তাটি নির্মাণের কাজ করছিলেন এবং সেই কাজে ব্যবহৃত যন্ত্রটি উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে চলে আসে যন্ত্রটি। " রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেইলট এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat