×
সদ্য প্রাপ্ত:
আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন
  • প্রকাশিত : ২০২৬-১১-০২
  • ২২ বার পঠিত
বিপ্লব সরকার, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

"শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বেত্র আমরা"—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় ‘সঞ্জীবন’ প্রকল্পভুক্ত আনসার ও ভিডিপি সদস্যদের প্রোফাইল আপডেট এবং ব্যাংক হিসাব খোলার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

​আজ সোমবার (২ নভেম্বর ২০২৬ খ্রি.) বেলা ২টায় আয়োজিত এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আনসার ও ভিডিপি, নওগাঁ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসাঃ বুলবুলি খাতুন।

​উক্ত কার্যক্রমে বিশেষ উপস্থিতিতে ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ধামইরহাট শাখার কর্মকর্তা মোঃ নাজমুল হোসেন এবং পত্নীতলা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা মোসাঃ রমিজা খাতুন।

​অনুষ্ঠানে সঞ্জীবন প্রকল্পভুক্ত আনসার ও ভিডিপি সদস্যদের আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে এবং তাদের প্রোফাইল হালনাগাদ করার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যাংকের হিসাব খোলার পাশাপাশি সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রকল্পের লক্ষ্য সম্পর্কে অবহিত করা হয়।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat