×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১০-২৭
  • ৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, উন্নত প্রশিক্ষণ প্রদান এবং সামগ্রিক সক্ষমতা জোরদারে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি নতুন করে পুনর্ব্যক্ত করেছে চীন সরকার। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এই সহযোগিতার কথা তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা খাতের উন্নয়ন ও পারস্পরিক অংশীদারত্ব প্রসারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, চীন বাংলাদেশের অন্যতম প্রধান কৌশলগত ও গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী।

দুই দেশের সুদীর্ঘ সুসংহত ও সুহার্দ্যপূর্ণ বন্ধুত্বের কথা তুলে ধরে তিনি প্রত্যাশা করেন, আগামী দিনগুলোতে এই দ্বিপক্ষীয় সম্পর্ক ও যৌথ পথচলা এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।

সাক্ষাৎকালে ড. লিউ ইউইন নিশ্চিত করেন যে, বাংলাদেশ পুলিশ বাহিনীকে প্রযুক্তিনির্ভর আধুনিক শক্তিতে রূপান্তর করা, প্রয়োজনীয় পেশাগত প্রশিক্ষণ প্রদান এবং সার্বিক কর্মক্ষমতা বাড়াতে চীন সরকারের পক্ষ থেকে এই সহায়তা অব্যাহত থাকবে।

উক্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat