×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৬-১০-০৩
  • ৩২ বার পঠিত

সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর ঘোষণা কেবল কথার কথা নয়, তা বাস্তবে রূপ দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানে নিজ বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ থেকে নিজস্ব চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (৩ অক্টোবর) আয়োজিত এক সভায় প্রতিমন্ত্রী জানান, গত ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু করেছেন। বিগত তিন দিনে তিনি নিজে ১ হাজার ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন এবং নেট মিটারিংয়ের মাধ্যমে অতিরিক্ত ১ হাজার ২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে জমা দিয়েছেন।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জনপ্রিয় করতে এবং দেশের বিদ্যুৎ খাতের ওপর চাপ কমাতে সরকারের নীতিনির্ধারক পর্যায়ে এই ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat