×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৩
  • ২৮২ বার পঠিত
ঈদুল ফিতর সামনে রেখে শুরু হলো রেলপথে ঘরমুখো মানুষের ঈদযাত্রা। তবে রেলে ঈদযাত্রার প্রথম দিনই ট্রেন ছাড়তে দেরি হয়েছে।

জানা গেছে, বুধবার (৩ এপ্রিল) সকাল ৬টায় রাজধানীর কমলাপুর স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস (৭৬৯) ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে সাড়ে ৬টা পর্যন্ত ট্রেনটি স্টেশন ছাড়তে পারেনি। ট্রেনটি ৪ নম্বর প্লাটফর্মে অবস্থান করছিল।

অন্যদিকে দ্বিতীয় ট্রেন কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস (৮১৬) ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৬টা ১৫ মিনিটে। কিন্তু ট্রেনটি ৫ মিনিট দেরিতে প্লাটফর্ম ছেড়ে যায়। আর তৃতীয় ট্রেন সিলেটগামী পারাবত এক্সপ্রেস (৭০৯) ৪ মিনিট দেরিতে সকাল ৬টা ৩৪ মিনিটে প্লাটফর্ম ত্যাগ করে।

তবে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। কোনো ট্রেন ছাড়তে খুব বেশ দেরি হয়নি। আমাদের সব পর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন। আশা করি, যাত্রীদের একটি সুন্দর ঈদযাত্রা উপহার দিতে পারবো।

এদিকে নাড়ির টানে বাড়ি ফেরার জন্য এদিন ভোর থেকেই যাত্রীরা কমলাপুর রেলস্টেশনে ভিড় করতে থাকেন। গত ২৪ মার্চ যারা ৩ এপ্রিলের অগ্রিম টিকিট কেটেছেন তারাই স্টেশনে ভিড় করছেন। প্ল্যাটফর্মে যেন কোনো টিকিটবিহীন ব্যক্তি প্রবেশ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্লাটফর্মের প্রবেশ মুখে ট্রাভেলিং টিকিট এক্সামিনারা (টিটিই) অবস্থান করছেন। তারা যাত্রীদের টিকিটের সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) মিলিয়ে দেখছেন। যাদের টিকিট নেই, তারা কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে যাওয়ার টিকিট সংগ্রহ করছেন।

এ ছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য প্লাটফর্মের প্রবেশ মুখে ‍র‌্যাব, পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) কন্ট্রোল রুম স্থাপন করেছে।

এদিকে সকাল ৮টা থেকে ঈদ পরবর্তী ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। বর্তমানে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি চলছে। দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে।

রেলে ঈদযাত্রা পরিদর্শন করতে দুপুর দেড়টায় ঢাকা রেলওয়ে স্টেশনে রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিমের যাওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat