×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-০১
  • ১৪০ বার পঠিত
মোঃ রাফসান জানি, ভোলা

দেশের সীমান্তে দায়িত্ব পালন করতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য শাহাদতবরণ করেছেন। মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নায়েক আকতার হোসেন (বীর নম্বর–৬২১১৬) ১২ অক্টোবর সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের রেজুআমতলী এলাকার পেয়ারাবুনিয়া অঞ্চলে দায়িত্ব পালনকালে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (AA) কর্তৃক পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হন।

তাঁকে সঙ্গে সঙ্গে রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৩ অক্টোবর তাঁকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

শনিবার(১ নভেম্বর)  সকালে বিজিবির হেলিকপ্টারযোগে শহীদ আকতার হোসেনের মরদেহ ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামের নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানে নামাজে জানাজা শেষে সামরিক মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষার সুমহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করে নায়েক আকতার হোসেন যে বীরত্ব ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। বিজিবি পরিবার তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

বর্ডার গার্ড বাংলাদেশ শহীদ নায়েক আকতার হোসেনের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat