×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-০১
  • ১৭৪ বার পঠিত
মো: রিয়াজ, জেলা প্রতিনিধি (শেরপুর)



“সাম্য-সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় ফ্যাসিলিটেটর ক্যাথরিন বেলা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, উপজেলা আইসিটি কর্মকর্তা শেখ হাবিবুল্লাহ, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান সালেহ আহমেদ, উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি জয়নাল আবেদীন এবং বনকালি ক্রেডিট ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

র‌্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat