×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৬-১০-০৩
  • ২৭ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ 

ভারতের অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানার বয়লারে শনিবার (৩ অক্টোবর ) সকালে ভয়াবহ বিস্ফোরণ। মৃত কমপক্ষে ৫ এবং গুরুতর আহত আরও ১০ জন।

মৃতেের সংখ্য আরও বাড়তে  পারে বলে জানিয়েছে পুলিশ। অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার শ্রী সিটি শিল্পাঞ্চলের ওষুধ কারখানায় দুর্ঘটনাটি ঘটেছে।

এদিন সকাল ৮টায় কারখানার ভিতরের একটি বয়লার আচমকা প্রচন্ড শব্দে ফেটে যায়। সঙ্গে সঙ্গে কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল, দমকল ও পুলিশ।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে ৪ জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশংকাজনক বলে জানা গেছে।

পুলিশ জানায়, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। সেখানে আরও অনেক কর্মী আটকে থাকার আশংকা করা হচ্ছে। ঘটনার সময়ে কারখানায় কতজন কর্মী ছিলেন, তা স্পষ্ট নয়।

পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে মৃতদের পরিচয় জানার ও চেষ্টা করছে পুলিশ। এছাড়াও, বিস্ফোরণের জেরে কারখানার একাংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঠিক কি কারণে ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী দল। বয়লারে অতিরিক্ত চাপ নাকি অন্য কোনও প্রযুক্তিগত ক্রটির কারণে এই বিস্ফোরণ, তা খতিয়ে দেখছেন সরকারি আধিকারিকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat