×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৬-১০-০৩
  • ২২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক,​ফুলগাজীঃ

ফেনীর ফুলগাজী উপজেলার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসনিক অনুমোদন এবং অর্থ বিভাগের সম্মতির পর অবশেষে এই হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলো।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি বিধি-বিধান ও নিয়মকানুন যথাযথভাবে প্রতিপালনের শর্ত সাপেক্ষে স্বাস্থ্য সেবা বিভাগ এই অনুমোদন দিয়েছে। শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি এই অনুমোদনের ধারাবাহিকতায় ৩ অক্টোবর শনিবার থেকে হাসপাতালটিতে সরকারের নির্ধারিত ফি বা ‘ইউজার ফি’ (User Fee)-এর ভিত্তিতে বিভিন্ন খাতের সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে।

​দীর্ঘদিন ধরে ফুলগাজী উপজেলার প্রায় লাখো মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নের দাবি ছিল। ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়ায় এখন থেকে এই হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম আরও বহুদূর সম্প্রসারিত হবে। এর ফলে স্থানীয় রোগীরা ঘরের কাছেই আরও উন্নত ও বিস্তৃত পরিসরে প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপে উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জেলা সদরের ওপর রোগীর চাপ অনেকাংশেই কমে আসবে।

​এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু জানান, সরকারের নির্দেশনা, নির্ধারিত বিধি-বিধান ও নিয়মাবলী পুরোপুরি অনুসরণ করে হাসপাতালের সেবা কার্যক্রম পরিচালনা করা হবে। এই সেবা কার্যক্রমকে সফল ও জনকল্যাণমুখী করতে তিনি ফুলগাজীর সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat