×
সদ্য প্রাপ্ত:
নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৮
  • ১৮ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন আদালত থেকে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে আনার পথে শৌচাগারের কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন ২৫ মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি’ রাজা। এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও কারাগার সূত্র জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে কাশিমপুর কারাগার থেকে ৩০ জন বন্দিকে বিচারিক কাজের জন্য ঢাকা মেট্রোপলিটন আদালতে নেওয়া হয়। আদালত থেকে হাজিরা শেষ করে বিকেলে তাঁদের নিয়ে প্রিজন ভ্যানটি পুনরায় কাশিমপুরের দিকে রওনা দেয়।

পথে রাত সাড়ে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের বাইমাইল ময়লার ভাগাড়ের কাছে পৌঁছালে আসামি রাজা শৌচাগারে যাওয়ার কথা বলে চিৎকার শুরু করেন। এ সময় দায়িত্বে থাকা এসআই আসামি বহনকারী ভ্যান থেকে তাকে নিচে নামালে তিনি পলক ফেলতেই পুলিশের হাত থেকে পালিয়ে যান। তবে বাকি ২৯ জন আসামিকে নিরাপদে কারাগারে পৌঁছে দেওয়া হয়। পলায়নকারী রাজা বিস্ফোরক আইনের একটি মামলাসহ মোট ২৫টি মামলার আসামি ছিলেন।

দায়িত্ব পালনে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগে বরখাস্ত হওয়া পাঁচ পুলিশ সদস্য হলেন—

  • এসআই (এবি) শ্রী প্রবীর কুমার

  • কনস্টেবল মো. জাকির

  • কনস্টেবল সাকিব

  • কনস্টেবল শাকিল

  • ড্রাইভার নায়েক কামাল

ঘটনার তদন্তে সিটিএসবির উপকমিশনার মহিউল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চাঞ্চল্যকর এই বন্দি পলায়নের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরালো অভিযান পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat