×
সদ্য প্রাপ্ত:
নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৮
  • ২০ বার পঠিত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিশেষ অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলার লৌহজং উপজেলার কনকসার বাজার সেতু এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—শংকর রাজবংশী (৪০), অন্তিপ চন্দ্র দাস (২০), দীপ্ত দাস (১৯) এবং গোলাম হোসেন (৩৮)। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানাধীন বাজুরবাগ গ্রামে।

এদিন দুপুরে এসআরবি-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে লৌহজং উপজেলার কনকসার বাজার সেতুসংলগ্ন রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট বসায় এসআরবি সদস্যরা। এ সময় সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানোর একপর্যায়ে একটি পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়িটির ভেতর থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat