×
সদ্য প্রাপ্ত:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৫-০২-২২
  • ১৭৩ বার পঠিত
মোঃ রাফসান জানি, ভোলা :


ভোলা জেলা শহরের বাংলাস্কুল মাঠে অবস্থিত ভাসানী মঞ্চ থেকে থেকে ফাহিম আহমেদ মুন(২৬) নামে এক সাংবাদিক'র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।


ফাহিম আহমেদ বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম মিয়ার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তারা ভোলা জেলা শহরের কাঁচাবাজার এলাকায় স্ব-পরিবারে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গতকাল শুক্রবার বিকেলে বাসা থেকে বের হন ফাহিম। এরপর তিনি রাতে আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে স্থানীয় লোকজন ওই যুবকের মরদেহটি ভাসানী মঞ্চে ঝুলন্ত অবস্থায় দেখে তার স্বজন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তার মরদেহটি উদ্ধার করে।



ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মুন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat