×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৭
  • ১৬ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

ঐতিহাসিক ঐতিহ্য ও দর্শনীয় স্থানে সমৃদ্ধ নারায়ণগঞ্জের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় ও আধুনিক করে গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলার পর্যটন সম্ভাবনা ও বিদ্যমান বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়।

সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জের পর্যটন সম্ভাবনার বড় একটি অংশজুড়ে রয়েছে সোনারগাঁ। পানাম সিটি ও জাদুঘরসহ ঐতিহাসিক স্থাপনাগুলো দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে।

ঐতিহাসিক স্থানগুলোকে ঘিরে আধুনিকায়নের পরিকল্পনা জেলা প্রশাসনের

তিনি বলেন, পর্যটন শিল্পের বিকাশে শুধু ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ করাই যথেষ্ট নয়। পর্যটকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে যোগাযোগব্যবস্থা, পরিবেশ ও অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়নও জরুরি। এ ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্টদের সমন্বয়ে কাজ করার প্রয়োজন রয়েছে।

জেলা প্রশাসক পর্যটন খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ের অংশীজনদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat