×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২০-১০-১৮
  • ৩১৪ বার পঠিত

স্বাধীনবাংলা, আশুলিয়া প্রতিনিধিঃ

সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায়  (ডিইপিজেড) অবস্থিত একটি বিদেশি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  গতকাল শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে নতুন ইপিজেডের প্যাকজার বাংলাদেশ লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার দ্বিতীয় ইউনিটে এই অগ্নিকাণ্ড ঘটে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা  জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কারখানা কর্তৃপক্ষ সুনির্দিষ্টভাবে কোনো তথ্য জানাতে পারেনি বলে জানান তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, পাঁচতলা ওই ভবনের দ্বিতীয় তলায় গতকাল রাতে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিচতলায়  ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা যোগ দেন। পরে সাভার, ধামরাই, উত্তরা ও টঙ্গীর অপর সাতটি ইউনিট তাদের সঙ্গে যুক্ত হয়। একপর্যায়ে  পাঁচ ঘণ্টা চেষ্টার পর আজ রবিবার (১৮ অক্টোবর) ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।  অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়ে ফায়ার সার্ভিস তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বলে জানান জাহাঙ্গীর আলম। সূত্রঃ কালের কন্ঠ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat