×
সদ্য প্রাপ্ত:
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
  • প্রকাশিত : ২০২৬-০৯-১৫
  • ৩৩ বার পঠিত

জাতীয় মাছ ইলিশের নিরাপদ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রি পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত 'ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটি'র সভায় প্রজনন মৌসুমের এই সার্বিক বিধিনিষেধ আরোপের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

নিষেধাজ্ঞা চলাকালীন দেশের প্রধান প্রধান প্রজনন ক্ষেত্র (যেমন—চাঁদপুর, বরিশাল, ভোলাসহ উপকূলীয় নদী ও সামুদ্রিক অঞ্চল) কোস্টগার্ড, নৌ পুলিশ, জেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ টহল এবং আইনি মনিটরিংয়ের আওতায় থাকবে।

 অবৈধভাবে আহরিত ইলিশ বাজারজাত বা প্রক্রিয়াজাতকরণ রোধে বরফ কল, আড়ত এবং স্থানীয় বাজারগুলোতে কঠোর নজরদারি ও মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হবে।

মাছ ধরা বন্ধ থাকাকালে নিবন্ধিত জেলেদের জীবিকা নির্বাহের জন্য সরকারের পক্ষ থেকে ভিজিএফ (VGF) কর্মসূচির অধীনে বিশেষ খাদ্য সহায়তা চাল চাল দেওয়া হবে।

মেয়াদ ও সময়সীমা৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর (মোট ২২ দিন)
আওতাভুক্ত কার্যক্রমআহরণ, পরিবহন, মজুত, বাজায়জাতকরণ, ক্রয়-বিক্রি ও বাজার সুবিধা পুরোপুরি বন্ধ
সামাজিক নিরাপত্তাতালিকাভুক্ত জেলে পরিবারগুলোর জন্য ভিজিএফ চাল বিতরণ
আইন প্রয়োগকারী সংস্থানৌ পুলিশ, কোস্টগার্ড, র্যা ব, বিজিবি ও জেলা প্রশাসন
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রজনন মৌসুমে মা ইলিশ স্বাচ্ছন্দে ডিম ছাড়তে পারলে আগামী মৌসুমে টেকসই উপায়ে ইলিশের মোট উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে। এই জাতীয় সম্পদ রক্ষায় এবং নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার চিরতরে বন্ধ করতে মৎস্যজীবী সংগঠন ও আড়তদারদের প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্ত বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat