×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৬-০৯-১৪
  • ২৬ বার পঠিত

দক্ষিণ আফ্রিকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন। যাত্রীবাহী একটি মিনিবাস এবং একটি ভারী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমসমূহ স্থানীয় ফায়ার সার্ভিস ও ট্রাফিক পুলিশের বরাত দিয়ে এই ভয়াবহ দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছে।

পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ব্যস্ততম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসটি ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়।

টনাস্থলেই মিনিবাসের চালকসহ বেশিরভাগ যাত্রী মারা যান। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত একাধিক যাত্রীকে উদ্ধার করে নিকটস্থ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেয়।

দক্ষিণ আফ্রিকার যোগাযোগ ও পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতি ও ওভারটেকিংয়ের অসাবধানতাকে দুর্ঘটনার মূল কারণ বলে ধারণা করা হচ্ছে।

হালকা ও ভারী যানবাহনের মধ্যকার এই মুখোমুখি সংঘাতের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে ইতোমধ্যে এক উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে দেশটির ট্রাফিক পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat