×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-০৯
  • ৪৫ বার পঠিত


চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর নিয়মিত অনুশীলনের সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এই ঘটনায় সেনাবাহিনীর এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দুর্ঘটনার বিবরণ ও উদ্ধার তৎপরতা

আইএসপিআর জানায়, বুধবার হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। অনুশীলনের একপর্যায়ে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক এই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে প্রাথমিক জরুরি চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে গুরুতর আহত সেনা কর্মকর্তাকে আশঙ্কাজনক অবস্থায় বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে দ্রুত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানাস্তর করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

তদন্ত কমিটির নির্দেশ

দুর্ঘটনার মূল কারণ এবং ফায়ারিংয়ের সময় কী ধরনের কারিগরি বা কৌশলগত ত্রুটি ঘটেছে, তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে উচ্চপর্যায়ের একটি তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat