×
সদ্য প্রাপ্ত:
হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল জাতীয় সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা এনবিআরের আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • প্রকাশিত : ২০২৬-০৯-০৯
  • ২৩ বার পঠিত

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে ওমান। যার মধ্যে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী রয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। ওমানের প্রতিনিধিদলের পরিদর্শনের পর কর্মী নেওয়ার বিষয়ে উভয় দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। তিনি আরও জানান, প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে আগামী মাসে ওমানের আরেকটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে এবং তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে আনুষঙ্গিক বিষয়াদি চূড়ান্ত করবে।

ওমানের ভিসা নিষেধাজ্ঞা শিথিলকরণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে বিভিন্ন কারণে ওমানে বাংলাদেশি ভিসা বন্ধ হয়ে গিয়েছিল। তবে বর্তমান সরকার সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেন বাংলাদেশিরা পুনরায় নিয়মিতভাবে কর্মসংস্থানের জন্য ওমানে যাওয়ার সুযোগ পান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat