×
সদ্য প্রাপ্ত:
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল জাতীয় সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা এনবিআরের আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৯১৭ মিঠামইনে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, আহত ৩০ শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী
  • প্রকাশিত : ২০২৬-০৯-০৭
  • ৬ বার পঠিত
 নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

মাত্র ১০ পিস ইয়াবা ট্যাবলেটের লোভে বন্ধুকে ডেকে এনে গুলিতে ঝাঁঝরা আর চাকুর পোচে ক্ষতবিক্ষত করে নির্মমভাবে হত্যা! নারায়ণগঞ্জ সদর থানাধীন চাষাড়ায় ঘটে যাওয়া এই স্পর্শকাতর ও চাঞ্চল্যকর শুভ চন্দ্র দাস (৩০) হত্যা কাণ্ডের গা শিউরে ওঠা রহস্য উন্মোচন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চাঞ্চল্যকর এই ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ঝটিকা অভিযান চালিয়ে হত্যার নেপথ্যে থাকা ৩ দুর্ধর্ষ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

​যেভাবে পাতায় হয়েছিল মৃত্যুকূপ:
পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় চাষাড়া হকার্স মার্কেটের পেছনে দুর্গা মণ্ডপের সামনের রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় গলাচিপার বাসিন্দা শ্রী হরি চন্দ্র দাসের ছেলে শুভ চন্দ্র দাসের মরদেহ। তাকে প্রথমে গুলি এবং পরবর্তীতে শরীরজুড়ে ধারালো চাকুর এলোপাতাড়ি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করার পরপরই ডিবির জালে ওঠে চাঞ্চল্যকর সব তথ্য।

​১০ ইয়াবায় বন্ধুর বিশ্বাসঘাতকতা:
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ডিবি পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড অনিক ও সুমন। শুভকে প্রকাশ্যে হত্যা করার পরিকল্পনা অনুযায়ী তারা ঘুঁটি হিসেবে ব্যবহার করে শুভরই আপন সহযোগী সোহানকে। মাত্র ১০ পিস ইয়াবা ট্যাবলেটের বিনিময়ে সোহান নিজের বন্ধু শুভকে ডেকে নিয়ে আসে নির্ধারিত সেই মৃত্যুপুরী ‘দুর্গামল’ এলাকায়।

​অনিক-অহিদ বাহিনীর তাণ্ডব:
শুভ ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই ওত পেতে থাকা অনিক ও অহিদের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী দল তার ওপর চড়াও হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই অনিক ও অহিদ সরাসরি পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে শুভকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এরপরই বাকি সহযোগীরা ধারালো চাকু নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে এলাকা ছাড়ে।

​২৪ ঘণ্টার ‘হাই-ভোল্টেজ’ অপারেশন:
ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখে নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের সরাসরি নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ হাসিনুজ্জামান-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে তদন্তে নামে ডিবির একটি চৌকস দল। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা জালে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উন্মোচিত হয় পুরো হত্যাকাণ্ডের রহস্য।

​ডিবি পুলিশের খাঁচায় ৩ আসামি:
১. মোঃ সুমন ওরফে ‘মাইগ্যা সুমন’ (৪৫) – পিতা: কালু মিয়া (স্থায়ী: আমলাপাড়া মাদ্রাসাপাড়া, বর্তমান: বন্দর থানাধীন খানবাড়ি মোড়)।
২. সিয়াম আহমেদ সিজান (২১) – পিতা: মোঃ দেলোয়ার হোসেন (সাং: আমলাপাড়া, ২১ নং কেবি সাহা বাইলেন)।
৩. মোঃ সোহান (২৪) – (যার মাধ্যমে ডেকে আনা হয়েছিল শুভকে) পিতা: মৃত সমর্চান সরদার (সাং: আমলাপাড়া)।

​আলামত জব্দ ও পরবর্তী ব্যবস্থা:
গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি পালসার মোটরসাইকেল এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
​হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া মূল শুটার অনিক ও অহিদসহ বাকি ১০-১২ জন সহযোগীদের গ্রেপতার এবং রক্তক্ষয়ী সেই অস্ত্র উদ্ধারে বর্তমানে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat