জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার আন্দোলনে যুক্ত থাকায় শাস্তি পাওয়া ২০ জন কর্মকর্তার দণ্ড মওকুফ করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
রাষ্ট্রপতির কাছে পেশ করা আবেদনের ভিত্তিতে রোববার (৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে আইআরডি।
দণ্ড মওকুফ হওয়া কর্মকর্তারা হলেন:
কর বিভাগ: ইমাম তৌহিদ হাসান শাকিল (উপকর কমিশনার, কর অঞ্চল-২১, ঢাকা), মির্জা আশিক রানা (অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-দিনাজপুর), মোনালিসা শাহরীন সুমিতা (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-ময়মনসিংহ), মো. মামুন মিয়া (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-যশোর), চাঁদ সুলতানা চৌধুরানী (অতিরিক্ত কর কমিশনার-চলতি দায়িত্ব, কর অঞ্চল-গাজীপুর), সুলতানা হাবীব (অতিরিক্ত কর কমিশনার-চলতি দায়িত্ব, কর অঞ্চল-১২, ঢাকা), মুরাদ আহমেদ (অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-যশোর), মামুনা খাতুন (যুগ্ম কর কমিশনার, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ঢাকা), মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-ফরিদপুর) ও মো. জিল্লুর রহমান।
কাস্টমস, ভ্যাট ও নিরীক্ষা বিভাগ: মো. শাহাদাত জামিল, শফিউল বশর (রাজস্ব কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়নগঞ্জ), সবুজ মিয়া (রাজস্ব কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা উত্তর), মোহাম্মদ সাইদুল ইসলাম (উপ-কমিশনার, কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট, খুলনা), মো. জাকির হোসেন (কমিশনার-চলতি দায়িত্ব, কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম), মো. সানোয়ারুল কবির (যুগ্ম কমিশনার, কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম), সাধন কুমার কুন্ডু (অতিরিক্ত কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, গাজীপুর), আ.আ.ম. আমীমুল ইহসান খান (অতিরিক্ত কমিশনার, কাস্টমস হাউস, চট্টগ্রাম), সিফাত-ই-মরিয়ম (অতিরিক্ত কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা) এবং হাছান মুহম্মদ তারেক রিকাবদান (অতিরিক্ত কমিশনার, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা)।
প্রসঙ্গত, ২০২৫ সালে এনবিআর সংস্কারের দাবিতে গড়ে ওঠা ওই আন্দোলনের কারণে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য গুরুতর ব্যাহত হয়েছিল। পরবর্তী সময়ে ব্যবসায়ী নেতাদের হস্তক্ষেপে আন্দোলন প্রত্যাহার করা হলেও এতে সম্পৃক্ত ৩৯ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় আইআরডি। ওই শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছিল।