×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৬-০২-০৪
  • ১১৫ বার পঠিত
ভোলা প্রতিনিধি 

চরফ্যাসন সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন সদ্য পদায়নপ্রাপ্ত প্রফেসর মো. জসিম উদ্দিন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে দায়িত্ব গ্রহণ করেন।
এ উপলক্ষে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাসন সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল হক মাসুদ, সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মচারীরা। অনুষ্ঠানে নবাগত অধ্যক্ষকে শিক্ষক পরিষদ, বিভিন্ন বিভাগ, কর্মচারী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ জানুয়ারি প্রফেসর মো. জসিম উদ্দিনকে চরফ্যাসন সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এর আগে তিনি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভোলা জেলার রাজাপুর ইউনিয়নের কৃতী সন্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat