×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ১৭০ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ


বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা বন্ধ। পশ্চিমবঙ্গের মালদহের হোটেলের দরজা ও বন্ধ। আগে ইস্যু হওয়া পাসপোর্ট। ভিসার মেয়াদ থাকলেও মালদহ জেলায় বাংলাদেশি নাগরিকদের মিলবেনা হোটেল পরিষেবা। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নিধনের প্রতিবাদেই মালদহ শহরের হোটেল মালিকদের এই সিদ্ধান্ত। শহরের সমস্ত হোটেল মালিক ঐক্যমতের ভিত্তিতে তাঁদের সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা জানান, হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর বাংলাদেশে অত্যাচার চলছে। হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। তার প্রতিবাদেই মালদহ হোটেল ব্যবসায়ীদের সিদ্ধান্ত, বাংলাদেশি নাগরিককে হোটেলের রুম দেওয়া হবে না। বাংলাদেশে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি। ভারতীয় সীমান্ত গ্রামের মানুষ আতংকিত। সীমান্ত বিএসএফের নজরদারি বাড়ানো হয়েছে। তাও বিভিন্ন মহল থেকে সীমান্তে অশান্তির আশংকা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ) মালদহ জেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সম্পাদক তথা জেলা বণিক সভার সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, " আমাদেরকে সরকারি বা বেসরকারিভাবে কেউ কিছু জানাননি। আমরা পরিস্থিতি অনুধাবন করে নিজেদের নিরাপত্তার স্বার্থে এবং বাংলাদেশের নৃশংসতার প্রতিবাদে এমন সিদ্ধান্তের কথা সংগঠনের সদস্যদের জানিয়েছি। "

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat