• আজ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • সময় : ০৪ : ২৩ পূর্বাহ্ন
  • ইপেপার
Logo
×
  • আজকের পত্রিকা
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামীলীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • অন্যান্য
  • অর্থনীতি
    • শেয়ার বাজার
    • শিল্প ও বাণিজ্য
    • অর্থ ও বিনিয়োগ
    • বিদ্যুত ও জ্বালানি
    • ব্যাংক ও বীমা
    • বিশ্ব অর্থনীতি
  • ফিচার
  • আইন আদালত
  • বিনোদন
    • সংস্কৃত
    • ঢালিউড
    • হলিউড
    • বলিউড
    • অন্যান্য
  • ভিডিও
  • সারাদেশ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • সিলেট বিভাগ
    • রংপুর বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • ঢাকা বিভাগ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • আরো
    • কভিড-১৯
    • আইন-আদালত
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • নির্বাচন
    • এক্সক্লুসিভ নিউজ
    • প্রবাসে বাংলা
    • অপরাধ
    • ভ্রমণ
    • এই সময়
    • সাহিত্য
    • গল্প
    • বির্তক
    • সাক্ষাৎকার
    • রান্নাঘর
    • মুক্তচিন্তা
    • খোলা কলাম
    • ফ্যাশন
    • বর্ষপূর্তি
    • রাশিফল
    • চাকুরী
    • ছবি
    • মতামত
    • সম্পাদকীয়
    • অন্যান্য
    • আবহাওয়া
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রচ্ছদ
আজকের পত্রিকা

নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১৯৯ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘যে কথাটা আমি আগে বলেছিলাম- নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েক দিনের ঘটনা, গতকালকের ঘটনা (হাদিকে গুলি), চট্টগ্রামে আমাদের প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা, এই সবকিছু নিয়েই কিন্তু প্রমাণিত হচ্ছে যে আমি যা বলছিলাম তা সত্য হচ্ছে আস্তে আস্তে।’

শনিবার (১৩ ডিসেম্বর) বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এই ধারাবাহিক কর্মশালার সপ্তমদিনে আজ বিএনপির মাঠ পর্যায়ের নেতারা অংশ নেন।

তারেক রহমান বলেন, ‘আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, এই দেশ ধ্বংস হয়ে যাবে।’ প্রতিবার দেশকে ধ্বংসের হাত থেকে বিএনপি উদ্ধার করেছে জানিয়ে তিনি বলেন, ‘কখনো শহীদ জিয়া, কখনো দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আস্তে আস্তে খাদের কিনারা থেকে দেশকে বের করে নিয়ে আসা হয়েছে।’

‘বিভিন্ন সূত্রের খবর বলছে, ষড়যন্ত্রগুলো এখনই থেমে থাকবে না। আরও খারাপও হতে পারে। তবে আমাদের ভয় পেলে চলবে না, আতঙ্কগ্রস্ত হলে চলবে না। মানুষকে সাহস দিতে হবে, নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে, দেশের সাধারণ গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হবো, যত সামনে এগিয়ে আসবো, যেকোনো মূল্যে নির্বাচন হবে, সেই পরিস্থিতি যত আমরা তৈরি করবো, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে,’ যোগ করেন তিনি।

ষড়যন্ত্রকারীদের পিছু হটানোর ক্ষমতা ও শক্তি একমাত্র বিএনপির আছে বলে দাবি করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

চট্টগ্রাম ও ঢাকায় দুই প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে তারেক রহমান বলেন, এই ঘটনা দিয়ে কোনো ফায়দা লুটার প্রচেষ্টা অবশ্যই হচ্ছে।

তিনি খাল খনন, স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, শিক্ষাব্যবস্থা, বেকার সমস্যা, তথ্য প্রযুক্তি, বায়ু ও পানিদূষণ রোধ প্রভৃতি বিষয়ে বিএনপি প্রণীত পরিকল্পনা এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন।

তারেক রহমান বলেন, ‘এখন আমাদের সময় এসেছে- আমি কী পেলাম, এটা বাদ দিতে হবে। সময় এসেছে- আমি দেশ এবং জাতির জন্য কতটুকু করতে পারলাম। আজ সময় এসেছে নিজে কী পেলাম এটা ভুলে যাওয়ার। আজকে আপনি যদি দেশ এবং জাতির জন্য কিছু করেন কিংবা করতে পারেন, তাহলে আগামী দিনে আপনার সন্তান, আপনার নাতি-‍পুতি ভালো থাকবে। আপনার ভবিষ্যৎ বংশধর ভালো থাকবে। আসুন আমাদের লক্ষ্য হোক দেশে শান্তি, শৃঙ্খলা এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করা।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এখন আর ঘরে বসে থাকার সময় নেই। দয়া করে আসুন, এই যুদ্ধে আমাদের জিততে হবে। এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগী কে? বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদের জিততে হবে। এর কোনো বিকল্প নেই।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এই কর্মশালা দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সঞ্চালনা করেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নে...

বিএনপির ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল...

‘শীতকাল আসন্ন,করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে, প্রস্তুতি...

  • সর্বশেষ
  • জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর: নিউইয়র্কে মুখোমুখি অবস্থান...

বাস ভাড়া বাড়ানো নিয়ে বিআরটিএর বৈঠক

জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ

সমুদ্রবন্দরে ফের ৩ নম্বর সতর্ক সংকেত

মাদারীপুরে এমপি হেলেন জেরিন খানের সঙ্গে শিবচরের বিভিন্ন দপ্ত...

নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্ত...

বদলগাছী হাসপাতালে নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ, তদন্ত...

তেলের মূল্যবৃদ্ধি: বেনাপোলে ট্রাকভাড়া লাফিয়ে বাড়ল ৫ থেকে ৮ হ...

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৫...

বাংলাদেশে বর্তমান আতঙ্কের নাম কিশোর গ্যাং

দৈনিক সোনালী কণ্ঠ - রাজশাহী বিভাগ

এমপিওভুক্তির কথা বলে শম্ভুর অর্ধ কোটি টাকা আত্মসাৎ

সাটুরিয়ায় রূপসী বাংলা এবং সোহরাব হাজীর বিরুদ্ধে চেক জালিয়...

ইউপি সদস্যের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

চট্টগ্রাম-১৫: বিএনপি নাকি জামায়াত

সরকারি আইন অমান্য করে, ঘিওরে রাতের অন্ধকারে চলছে তিন ফসলি কৃ...

ঘিওরে কবরস্থানের মাটি ভরাট বাবদ ২ মেট্রিক টন (৫০ মন) চাউল...

শিমুলিয়া ইউনিয়ন পরিষদে নেক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্...

বিজেইউ’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন তানভীর আহমেদ শাহীন

সিংগাইরে তিন ফসলী কৃষি জমির মাটি কেটে গভীর ডোবা বানানোর প্রত...

lube
ফেসবুকে আমরা...
Ganomukti
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
  • Facebook
  • Youtube

Logo

সম্পাদক ও প্রকাশক: সামসুদ্দিন আহম্মদ

নির্বাহী সম্পাদক: তানভীর আহমেদ শাহীন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৬৪-৬৮, ইস্টার্ন কমলাপুর কমার্শিয়াল কমপ্লেক্স, ৪র্থ তলা, রুম নম্বর ৩২৫, কমলাপুর, ঢাকা-১২১৭
ফোন: +৮৮০২-৯৫৫০২৫০৫, মোবাইল: ০১৭১১-৭৯০৮২৭
ই-মেইল: sonalikantha8122000@gmail.com

কপিরাইট © ২০২১ sonalikantha.com এর সকল স্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি