×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-১২-০৯
  • ১২৮ বার পঠিত

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর

“থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জামালপুরে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫ খ্রি.) জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ৪র্থ পর্যায়ের ১৭তম ব্যাচের এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, জামালপুর।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“আইন-শৃঙ্খলা রক্ষায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে হবে। পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে জনগণের আস্থা অর্জন করাই পুলিশের মূল দায়িত্ব।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নির্বাচনী দায়িত্বে পেশাদার আচরণ, নিরপেক্ষতা বজায় রাখা, জনবান্ধব কার্যক্রম, আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতকরণ—এসব বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনজনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জামালপুর, মোঃ আজহারুল ইসলাম মুকুল, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুর, এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat