×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৬
  • ৫১ বার পঠিত
মোঃ মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার,রাজশাহী 

Empowering Pharmacists for Healthier Futures প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ। ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্লাজায় বেলুন ওড়িয়ে, পায়রা অবমুক্ত করে এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। এরপর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্লাজা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

উদ্বোধনী পর্ব শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শুরু হয় আলোচনা ও সেমিনার পর্ব। এতে ফার্মেসী শিক্ষা, পেশাগত দক্ষতা, স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের ভূমিকা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সহকারী অধ্যাপক সানজিয়া মেহজাবিন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম সাদিক।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সিনিয়র ম্যানেজার (প্রোডাকশন) মো. আবদুল লতিফ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সিনিয়র ম্যানেজার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স) মো. আবদুর রাজ্জাক এবং এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও প্ল্যান্ট প্রধান মো. ওহিদুল ইসলাম।

সেমিনার পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপনে সহযোগিতার জন্য বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা ও স্পন্সর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্লাটিনাম স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সিলভার স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে অপসোনিন ফার্মা লিমিটেড। এছাড়া অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে এপেক্স ফার্মা লিমিটেড, ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, টিম ফার্মা লিমিটেড, এসবি ল্যাবরেটরিজ, ডিবিএল ফার্মা লিমিটেড এবং ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এ আয়োজনের মাধ্যমে স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা, পেশাগত দায়িত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনাকে তুলে ধরা হয়।

শেষে ফার্মেসি বিভাগের প্রধান প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমানের সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat