×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৯
  • ৩০৪ বার পঠিত
নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম এলাকাগুলো বাদে সারা দেশে ভোটকেন্দ্রগুলোতে ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে। আগামী নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি।

আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিছুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, তাঁদের কমিশনের অধীনে এখন পর্যন্ত যেসব নির্বাচন কাগজের ব্যালটে হয়েছে, সেখানে সকালেই ব্যালট পাঠানো হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনেও দুর্গম চরাঞ্চল, দ্বীপাঞ্চল ও পাহাড়ি কিছু এলাকা বাদে অন্য এলাকাগুলোতে সকালেই ব্যালট পাঠানো হবে, কমিশনের ইচ্ছা সে রকমই।

ব্যালটের নিরাপত্তা এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

গত জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগের রাতে অনেক জায়গায় ব্যালট বাক্স ভর্তি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। গত নির্বাচনের প্রশ্নে আনিছুর রহমান বলেন, গত জাতীয় নির্বাচনের সময় তাঁরা দায়িত্বে ছিলেন না। তাই ওই বিষয়ে তাঁদের কোনো বক্তব্য নেই।

এই নির্বাচন কমিশনার জানান, আগামী জাতীয় নির্বাচনে অনলাইনভিত্তিক নির্বাচনী ব্যবস্থাপনা অ্যাপ ব্যবহার করা হবে। প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা, ভোটার, দল, প্রার্থী, প্রতীক, ছবি, ভোটকেন্দ্রের তথ্যসহ বিভিন্ন সেবা এই অ্যাপে পাওয়া যাবে। আগামী নভেম্বরের মধ্যে এটি উদ্বোধন করা হবে।

আনিছুর রহমান বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হওয়ার কথা। সাধারণত ৪৫ দিন আগে তফসিল দেওয়া হয়। সম্প্রতি পত্রিকায় প্রকাশিত প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, সিইসি নভেম্বরের কথাই বলেছেন। তবে এ বিষয়ে এখনো কমিশনে সিদ্ধান্ত হয়নি জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, যথাসময়ে তফসিল দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat