×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৯
  • ২১৭ বার পঠিত
সকাল সাড়ে ৯টা ৩৫ মিনিটে যান্ত্রিক ত্রুটিতে বন্ধ থাকার দুই ঘণ্টা পরে ১১ টা ৪০ মিনিটে চলাচল শুরু করেছে মেট্রো রেল। এর আগে বৈদ্যুতিক গোলযোগের কারণে বন্ধ হয়েছিল মেট্রো রেলের চলাচল।

আজ বুধবার (৯ আগস্ট) ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ডিএমটিসিএল উপ-মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, সকাল ১১ টা ৪০ মিনিট থেকে মেট্রো রেল চলাচল শুরু হয়েছে।

এর আগে (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার ইফতেখার হোসেন মেট্রো রেল বন্ধের কারণ সম্পর্কে জানিয়েছিলেন, কারিগরি ত্রুটির কারণে মেট্রো রেল বন্ধ আছে। ক্যাটারিং সার্ভিসে সাপ্লাই নেই, কাজ করা হচ্ছে। ঠিক হলে আবারও চলাচল শুরু করবে মেট্রো।  

অন্যদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন বলেছিলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের লাইনে কোনো কিছু হয়তো পড়েছে।

এতে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে।
এদিকে মেট্রোরেল বন্ধ থাকায় রাজধানীর উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকে টিকিট কাটার জন্য কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন।  

এর আগে গত সোমাবার (৭ আগস্ট) সকালেও যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল ৪০ মিনিট বিলম্বে ছাড়ে।

ছুটির দিন শুক্রবার ছাড়া মেট্রো রেল প্রতিদিন সকাল ৮টায় চলাচল শুরু করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat