×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-০৮
  • ১৫০ বার পঠিত
এম এ হাসান, লালমোহন (ভোলা)প্রতিনিধি:

ভোলা-৩ (লালমোহন-তজুমুদ্দিন) আসনের জামায়াতে ইসলামী সমর্থিত এবং বিডিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাঈমের পক্ষ থেকে রমাগঞ্জ ইউনিয়নের যুবসমাজের মাঝে ক্রিকেট খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার কর্তারহাট বাজার-সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় যুবকদের হাতে ব্যাট–বলসহ প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি ও সহকারী প্রভাষক মাওলানা মামুনুর রশিদ, ইউনিয়ন সেক্রেটারি কাজী আহসান শরীফসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, খেলাধুলা তরুণদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাঠমুখী তরুণরা সমাজকে অপরাধমুক্ত রাখতে পারে এবং ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হয়ে নিজেদের ভবিষ্যৎ গঠনে সক্ষম হয়।

বক্তারা আরও বলেন, “যে সমাজের তরুণরা মাঠে ব্যস্ত থাকে, সে সমাজ সমৃদ্ধ ও শান্তিপূর্ণ থাকে।” এ ধরনের উদ্যোগ যুবসমাজকে সংগঠিত, অনুপ্রাণিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

স্থানীয়রা জানান, নাঈমের মানবিক কার্যক্রম, উন্নয়নমুখী উদ্যোগ এবং তরুণবান্ধব অবস্থানের কারণে তার প্রতি জনগণের আস্থা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। শুধু রাজনৈতিক অঙ্গনের নেতা নয়; সমাজ ও যুব উন্নয়নে ইতিবাচক ভুমিকা রাখায় তিনি তরুণদের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।

তরুণরাই দেশের ভবিষ্যৎ—তাদের খেলাধুলা, শিক্ষা ও গঠনমূলক কাজে এগিয়ে নিতে  নিজামুল হক নাঈমের এ কার্যক্রম ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat