×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৬
  • ১০৬ বার পঠিত
‎মনির হোসেন 
‎স্টাফ রিপোর্টার 
‎তিন তিন বারের প্রধানমন্ত্রী মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য মদন,মোহনগঞ্জ ও খালিয়াজুরী সর্বস্তরের মানুষের কাছে তিনি দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা যেন দ্রুত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে তোলেন। 
‎বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে মাদক নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত বলেন বাংলাদেশে অনেক যুবক বেকার রয়েছে।
‎বেকার যুবকদের বিভিন্ন কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে এবং তাদেরকে কর্মসংস্থান করে দেওয়া হবে বিএনপি ক্ষমতায় গেলে। 
‎মাদক যুবসমাজ, ছাত্র সমাজ ধ্বংস করছে মাদক বাংলাদেশ থেকে মাদক নির্মূল করতে হবে।
‎ আমাদের যুব সমাজ যারা বেকার রয়েছে এবং যে ছাত্র লেখাপড়া শেষ করে চাকরি খুঁজে পাচ্ছে না তাদেরকে বিভিন্ন কারিগরি শিক্ষায় শিক্ষিত করে কর্মসংস্থান করে দেয়া হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে। 
‎উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে তরুণরা কারিগরি শিক্ষা সহ উচ্চ শিক্ষা অর্জন করে নিজেদেরকে যোগ্য ও বিশ্বের মানচিত্রে তুলে ধরতে হবে অন্যান্য দেশের মতো দক্ষ করে তুলতে হবে।
‎বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি করার জন্য বিএনপি সচেষ্ট রয়েছে। 
‎দেশের বেকার যুবকদের সম্পদে পরিণত করার জন্য বিএনপি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। যেসব তরুণরা চাকুরীর নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে সর্বাধিকভাবে সহযোগিতা করা হবে।
‎বিএনপি সরকার গঠন করলে বেকার যুবকদের বিভিন্ন উন্নত দেশের সাথে তাল মিলিয়ে কারিগরি শিক্ষা প্রদান করে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার সর্বাত্মক সহযোগিতা করে বেকারত্ব দূর করা হবে।
‎শুক্রবার সকালে (৫ ডিসেম্বর) মদন পৌরসভা ফচিকা বিএনপির গণ সংবর্ধনা  ও নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
‎সময় উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপি সভাপতি নূরুল আলম তালুকদার,  সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সহ সভাপতি কাইটাইল ইউপি চেয়ারম্যান  আবু তাহের আজাদ, মদন পৌর বি এনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও মদন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির সহ বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দুসহ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat