×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ১৪৩ বার পঠিত

সবকিছু ঠিক থাকলে আজ (বৃহস্পতিবার) মধ্যরাতের পর চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা এ জেড এম এম জাহিদ হোসেন।

দলীয় সূত্রে জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন ১৪ জন ঘনিষ্ঠ ও দায়িত্বপ্রাপ্ত সঙ্গী। তাদের মধ্যে রয়েছেন ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক- ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী (চেয়ারপার্সনের উপদেষ্টা), ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।চিকিৎসক দলের বাইরে সঙ্গে থাকছেন- পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, এসএসএফ-এর হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী আব্দুল হাই মল্লিক, অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি মাসুদের রহমান,

এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রুপা শিকদার।

মোট ১৪ সদস্যের এই দলটি এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার চিকিৎসা ও সার্বিক সেবায় দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat