×
সদ্য প্রাপ্ত:
নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড
  • প্রকাশিত : ২০২৫-১২-০২
  • ১২৪ বার পঠিত

ইমরান মাজহারী, গাজীপুর জেলা প্রতিনিধি:

  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা ডিসেম্বর) বাদ মাগরিব গাজীপুর সিটির ৫৩ নং ওয়ার্ড টঙ্গী বড় দেওড়া এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের সভাপতি সোহেল সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর তাঁতি দলের আহ্বায়ক তাজুল ইসলাম ব্যাপারী।  টঙ্গী পূর্ব থানা তাঁতি দলের আহ্বায়ক নজরুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর তাঁতি দলের সহ-সভাপতি কামাল সরকার, টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের সদস্য সচিব আবুল কাশেম, টঙ্গী পূর্ব থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, পুবাইল থানা তাঁতি দলের সভাপতি আব্দুল হাই, গাছা থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক ওসমান গনি ছাড়াও ওয়াহিদ, রাশেদ, বাবুল, মাসুদ রানাসহ বিভিন্ন থানা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছেন। তার দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর সম্মিলিত দোয়ার প্রয়োজন। বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে তার সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতে দেশনেত্রীর সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করা হয়। দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ পরিবেশে তবারক বিতরনের মাধ্যমে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat