×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৮
  • ২২৫ বার পঠিত
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সভাকক্ষে এই কর্মসূচি পালিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ। 

নাসরীন আফরোজ বলেন, বঙ্গবন্ধুর পরিবার জাতির জন্য তাঁদের জীবন উৎসর্গ করেছেন যা পৃথিবীর ইতিহাসে বিরল।

জাতির পিতার পরিবারকে হত্যা ও ইতিহাস বিকৃত করে স্বাধীনতা বিরোধীচক্র বঙ্গবন্ধুর চেতনাকে নস্যাৎ করার চেষ্টা করেছে বলেও তিনি উল্লেখ করেন।
এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান আরো বলেন, সৌভাগ্যক্রমে ১৫ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা বেঁচে যান। আজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এক উন্নত বাংলাদেশের দিকে। 

অনুষ্ঠানে এনএসডিএর সদস্য (অতিরিক্ত সচিব) মুশরাত মেহজাবীন, সদস্য (যুগ্ম সচিব) মো. জোহর আলীসহ পরিচালক ও কর্মকর্তারা আলোচনা করেন।

সবশেষে জাতির পিতার পরিবারের সবার মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat