×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-১১-২৬
  • ১২৬ বার পঠিত

 এমদাদুল হক, স্টাফ রিপোর্টার

জামালপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫। এবারের প্রতিপাদ্য “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”।

বুধবার (২৬ নভেম্বর ২০২৫) পুরাতন পুলিশ লাইন্স মাঠে সপ্তাহব্যাপী প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মোহাম্মদ ইউসুপ আলী, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জামালপুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুরড. মোহাম্মদ আজিজুল হক, সিভিল সার্জন, জামালপুরমো হাম্মদ আলম শরীফ খান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুর, আ. ন. ম. আশরাফুল কবীর, জেলা মৎস্য কর্মকর্তা, জামালপুর, ডা. মোঃ ছানোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ অফিসার, জামালপুর

উদ্বোধনী আলোচনায় বক্তারা বলেন, দেশীয় জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রাণিসম্পদ খাতে বিপ্লব ঘটানো সম্ভব। এর মাধ্যমে স্থানীয় খামারিদের উৎপাদন বাড়বে এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত হবে।

অনুষ্ঠান আয়োজন করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, জামালপুর সদর, জামালপুর। সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ, জামালপুর।

প্রদর্শনীতে স্থানীয় খামারিদের নানা ধরনের গবাদিপশু, হাঁস–মুরগি, দুগ্ধজাত ও প্রাণিসম্পদ প্রযুক্তি তুলে ধরা হয়েছে। সপ্তাহব্যাপী বিভিন্ন সচেতনতা সেমিনার, প্রশিক্ষণ ও খামারি অংশগ্রহণমূলক কর্মসূচিও অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat