×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-২০
  • ১৯২ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, লামাঃ 

বান্দরবানের লামা- চকরিয়া সড়কের পশ্চিম লাইনঝিরি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় টাটা কোম্পানির গাড়ির এক চালক নিহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত চালক মো. মোস্তফা কামাল একটি টাটা কোম্পানির গাড়ি (নাম্বার: ঢাকা মেট্রো ড ১৪-৭৬২৬) চালাচ্ছিলেন। গাড়িটি একটি প্রেস কোম্পানির মুরগির খাদ্য বহন করে গন্তব্যে যাচ্ছিল। পশ্চিম লাইনঝিরি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনায় নিহত চালকের নাম: মো. মোস্তফা কামাল,পিতা মো. সিরাজিল হক,ঠিকানা দরবেশকাটা,পশ্চিম বড় ভেওলা, চকরিয়া, কক্সবাজার।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং লামা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা গাড়ি থেকে চালককে উদ্ধার করে দ্রুত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat