×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ১৩৮ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একটি স্ক্যাভেটর (ভেকু) জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর, পৌরসভাধীন নাটাপাড়া ও চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

সুত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে চিহিৃত মাটি ব্যবসায়ীরা অবৈধভাবে মাটি কেটে নিয়ে ফসলী জমির ব্যাপক ক্ষতিসাধন করছে এমন তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ এর দিক নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এর নেতৃত্বে উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর, পৌরসভাধীন নাটাপাড়া ও চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পৃথক পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করে।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় কাশিনগরের রামচন্দ্রপুর গ্রামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক অভিযানে চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকা থেকে একটি স্ক্যাভেটর (ভেকু) জব্দ করা হয়েছে। এ সময় মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায় বলে জানা গেছে।

ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্পের একটি আভিযানিক দল ও চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat