×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৫-১১-২০
  • ১৬৯ বার পঠিত
ফেনী প্রতিনিধিঃ 

ফেনীতে রেলে কাটা পড়া, হোটেলে হঠাৎ মৃত্যু এবং গাছের নিচে চাপা পড়ে—পৃথক তিনটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

সকাল সাড়ে ৭টার দিকে ফেনী সদর উপজেলার ফাজিলপুর রেললাইন এলাকায় অজ্ঞাত এক যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের সদস্য মহসিন মিঞা।

অন্যদিকে শহরের ইসলামপুর রোডের নাদিয়া হোটেলে নাস্তা করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান খালেদ মাহমুদ (৩০)। তিনি এসএসকে সড়কের সিঙ্গার সার্ভিস সেন্টারের কর্মচারী ছিলেন। তার বাড়ি দিনাজপুরের রাজবাড়ি গ্রামে। নিহতের বিষয়টি স্বজন আব্দুর রশিদ নিশ্চিত করেন।

এদিন দুপুরে সোনাগাজী উপজেলার ভোয়াগ গ্রামে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে মারা যান মোহাম্মদ মুসা (৩৪)। তিনি পিরোজপুরের ইন্দুরকানি থানার কালিদহ গ্রামের আব্দুল খালেকের ছেলে।

ফেনী সদর হাসপাতালের আরএমও ডা. সোহেব উদ্দিন নিলয় জানান, তিনজনের লাশই মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat