×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ২১২ বার পঠিত
রিপন মিয়া, মহম্মদপুর, মাগুরা :



ধানের শীষ যার হাতে তিনি তারেক রহমানের প্রার্থী- মহম্মদপুরে সেলিমা রহমান 


রিপন মিয়া, মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড: নিতাই রায় চৌধুরী। আপনারা ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়ী করবেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীরা সর্বোচ্চ সুবিধা পাবে। মাগুরার মহম্মদপুরে নির্বাচনী নারী সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান।

তিনি আরো বলেন, 'ধানের শীষ যার হাতে তিনি তারেক রহমানের প্রার্থী। মাগুরা -২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী। আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই আসনে এ্যাড. নিতাই রায় চৌধুরীকে বিজয়ী করবেন। তাহলে তারেক রহমানের হাত শক্তিশালী হবে'।

রবিবার (১৬ নভেম্বর) সকালে শহীদ আহাদ মিনি স্টেডিয়ামে 'সমাজে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. এ্যাড. নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাড: নিতাই রায় চৌধুরী।

এ সময় তিনি বলেন, 'আমার মহম্মদপুর, চার ইউনিয়ন, শালিখার সমস্ত মানুষেরা মিলেমিশে বসবাস থাকতে চাই। মাগুরা-২ এ কোন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আতঙ্কে থাকবে না। আমি নির্বাচনে জয়ী হয়ে সরকারের অংশীদার হলে মহম্মদপুর মধুমতি নদীর উপর বাবুখালী পাল্লার মাঝামাঝি আরেকটা ব্রিজ নির্মাণ করতে চাই। শিল্প-কলকারখানা স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়। এটা আমার শেষ নির্বাচন। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি এলাকার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাব'।

মঞ্চে এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ্যাড: খাঁন রোকন উজ্জামান, সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, সদস্য অধ্যক্ষ মৈমুর আলী মৃধা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat