×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ২২৮ বার পঠিত
মোঃ কামরুল ইসলাম টিটু, বাগেরহাট শরনখোলা প্রতিনিধি :


সরকারি অনুমতি ছাড়াই বিআরটিসি বাস ও ইজিবাইক, মাহেন্দ্র, নছিমনসহ থ্রি–হুইলার চলাচল বন্ধের দাবিতে রোববার (১৬ নভেম্বর) বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও শহীদ মিনার সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনের নেতারা। মানববন্ধন থেকে তারা কর্মসূচি ঘোষণা করেন।
রূপসা–বাগেরহাট বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও দাবি আদায়ে সমঝোতা হয়নি। তিন দফা দাবি না মানায় খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল বিভাগের সাত জেলার ১০টি মালিক সমিতি আগামী ২ ডিসেম্বর থেকে খুলনা ও বরিশাল বিভাগজুড়ে ১৮টি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে।
তিনি অভিযোগ করেন, দক্ষিণাঞ্চলের মালিক–শ্রমিকরা বৈষম্য ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সরকারি অনুমোদন ছাড়াই নিলামকৃত পুরনো বিআরটিসি গাড়িগুলো মেরামত করে ‘বিআরটিসি’ নাম ব্যবহার করে রাস্তায় নামানো হচ্ছে, যা আইনের পরিপন্থী। ডিপো ম্যানেজারদের সঙ্গে প্রভাবশালীদের যোগসাজশে এসব গাড়ি অভ্যন্তরীণ রুটে চলাচল করে মালিক–শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া ইজিবাইক, মাহেন্দ্র, নছিমন ও অন্যান্য থ্রি–হুইলার অনুমতি ছাড়াই বেপরোয়া গতিতে যাত্রী পরিবহন করায় সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সিনিয়র সহ–সভাপতি শাহজাহান মিনা, সহ–সভাপতি জিয়াউদ্দিন জিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক মতিউর রহমান, লাইন সম্পাদক সরদার জসীমসহ অন্যান্য জেলার নেতৃবৃন্দ।

তাদের তিন দফা দাবি হলো::

১. সরকারি অনুমোদনবিহীন বিআরটিসি ও লিজকৃত বিআরটিসি গাড়ির চলাচল বন্ধ।
২. মহাসড়কের পাশে থাকা বিআরটিসির সকল কাউন্টার অপসারণ এবং জেলা–ওয়ারি মালিক সমিতির মাধ্যমে বিআরটিসি শৃঙ্খলা অনুযায়ী পরিচালনা।
৩. ইজিবাইক, মাহেন্দ্রসহ সব থ্রি–হুইলারকে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে চলাচল নিষিদ্ধ করে পার্শ্ববর্তী সড়কে সীমাবদ্ধ রাখা; দূরপাল্লার পরিবহনকে জেলা টার্মিনাল থেকে চলাচল বাধ্যতামূলক করা।
মালিক সমিতির নেতারা জানান, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat