×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ১৮৬ বার পঠিত
রিপোর্ট, মাহাবুবুল ইসলাম আবিরঃ

রাজধানীর লালবাগ ও কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে অবৈধ সিমকার্ড বাণিজ্য ও ডিজিটাল প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারকৃতরা হলেন- মো. শাহিন হোসেন (৩১) এবং মো. শুভ (৩০)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর দুটি স্থানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেয় ৪৬ বিগ্রেড (অজেয় চার) কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল।

সেনা সূত্র জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় লালবাগের আজিমপুর ছাপড়া মসজিদ এলাকায়। সেখানে চক্রটির একজন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে দ্বিতীয় অভিযান পরিচালিত হয় কামরাঙ্গীরচর ডলফিন হাসপাতাল সংলগ্ন এলাকায়, সেখান থেকে আরেকজনকে গ্রেফতার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ফিঙ্গারপ্রিন্ট ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে অবৈধভাবে সিমকার্ড সক্রিয় করত। এসব সিম পরবর্তীতে উচ্চমূল্যে বিক্রি করা হতো বিভিন্ন অপরাধী গোষ্ঠী, অনলাইন প্রতারণা নেটওয়ার্ক এবং ব্ল্যাকমার্কেট ব্যবসায়ীদের কাছে।

জানা গেছে, এসব অবৈধ সিমকার্ড ব্যবহার করা হতো আর্থিক প্রতারণা, চাঁদাবাজি, বিকাশ জালিয়াতি, অনলাইন স্ক্যাম, হ্যাকিংসহ নানা সাইবার অপরাধে। সেনা সূত্র মতে, এই ব্ল্যাকমার্কেট সিমকার্ড বাণিজ্য বর্তমানে ঢাকায় সাইবার ও আর্থিক অপরাধের অন্যতম বড় উৎস হিসেবে কাজ করছে।

অভিযানে জব্দ করা হয় ব্যবহৃত সিমকার্ড ২০৬টি, নতুন সিমকার্ড ৯৪টি এবং সিম সেট হোল্ডার ১৯৩টি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটককৃতদের কামরাঙ্গীরচর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম যুগান্তরকে জানান, সেনাবাহিনী অবৈধ সিমসহ দুই প্রতারককে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat