×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ২২৫ বার পঠিত
মাসুদ রানা, উল্লাপাড়া সিরাজগঞ্জ :


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক দুইটি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। 

শনিবার রাতে উপজেলার উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল এবং রোববার সকালে দুর্গানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বর) মোঃ এবাদ হোসেনকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ একরামুল হোসাইন জানান, শনিবার রাত ও রোববার সকালে পৃথক দুই অভিযান পরিচালনা করে উল্লিখিত দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় বিস্ফোরক ও নাশকতার মামলা রয়েছে। রোববার দুপুরে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat